| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কুলাউড়ায় ব্লাড ফাউন্ডেশন ফুটবল কাপের ফাইনাল অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি
আপডেট: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৫
কুলাউড়ায় ব্লাড ফাউন্ডেশন ফুটবল কাপের ফাইনাল অনুষ্ঠিত
ছবিঃ নিউজ জংশন

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত হয়েছে কুলাউড়া ব্লাড ফাউন্ডেশন ফুটবল কাপ–২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় তরুণ শক্তি সামাজিক সংগঠন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অপরদিকে লাইফ লাইন ব্লাড ফাউন্ডেশন, কুলাউড়া সদর ইউনিয়ন রানার্স-আপ হয়েছে।

ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুব জামায়াতের সভাপতি সাইফুর রহমান এবং কুলাউড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম খান।

অনুষ্ঠান পরিচালনা করেন লাইফ লাইন ব্লাড ফাউন্ডেশন, কুলাউড়ার সভাপতি লিংকন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি নাজির ছবরী হাম্মা।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মানবতার সেবায় রক্তদানের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় খেলোয়াড়, রেফারি, টিম ম্যানেজমেন্ট, স্বেচ্ছাসেবক, অতিথি, স্পনসর, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

ফলাফল:

🏆 চ্যাম্পিয়ন: তরুণ শক্তি সামাজিক সংগঠন

🥈 রানার্স-আপ: লাইফ লাইন ব্লাড ফাউন্ডেশন, কুলাউড়া সদর ইউনিয়ন

আয়োজনে: লাইফ লাইন ব্লাড ফাউন্ডেশন, কুলাউড়া

স্লোগান: “খেলাধুলায় ঐক্য, রক্তদানে মানবতা।”


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২