| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কুলাউড়ায় চিরসবুজ মিত্রতা গ্রুপের ৫ হাজার সদস্য পূর্তি উদযাপন

জামাল হোসেন তারেক, বিশেষ প্রতিনিধি
আপডেট: ২৬ জুন ২০২৬, ১২:১৯
কুলাউড়ায় চিরসবুজ মিত্রতা গ্রুপের ৫ হাজার সদস্য পূর্তি উদযাপন
প্রতিনিধি

আন্তর্জাতিক ফেসবুকভিত্তিক সংগঠন চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের ৫ হাজার সদস্য পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় মধ্যাহ্নভোজ ও আড্ডার আয়োজন করা হয়েছে।

‎২৫ জুন বৃহস্পতিবার দুপুর ২টায় কুলাউড়ার মাহে-মনি আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

‎চিরসবুজ মিত্রতা পাবলিক গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন হাবিবুর রহমান টুটু'র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা গ্রুপটির কার্যক্রমের প্রশংসা করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এর ভূমিকার কথা তুলে ধরেন।

‎আয়োজকরা জানান, গ্রুপটির সদস্য সংখ্যা ৫ হাজারে উন্নীত হওয়ায় আনন্দ ভাগাভাগি এবং সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এ মধ্যাহ্নভোজ ও আড্ডার আয়োজন করা হয়েছে।

‎অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এমন ব্যতিক্রমধর্মী আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতে গ্রুপটির আরও সমৃদ্ধি কামনা করেন।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২