| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কুলাউড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন

জামাল হোসেন তারেক, বিশেষ প্রতিনিধি
আপডেট: ০৯ আগস্ট ২০২৬, ১০:৩৫
কুলাউড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন
প্রতিনিধি

 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কুলাউড়া উপজেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক মো. খালেদ হাসান ও সদস্যসচিব রুহুল আমিনের অনুমোদনে আগামী ছয় মাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।


নবগঠিত কমিটিতে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও কমিউনিটি নেতা ফারুক উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং আবু রুকিয়ান ও প্রিন্সিপাল শাহ আলম সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।


যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকুর রহমান, মো. আশরাফ আলী চৌধুরী রুয়েল, মুজাহিদুল ইসলাম, জুবায়ের আহমদ মাহিদ, আবুবক্কর মো. জাকারিয়া চৌধুরী, সাবিনা ইয়াসমিন, মাওলানা আব্দুল কুদ্দুস, লুৎফুর হায়দার, হাফেজ মাওলানা মুক্তার হুসাইন, কয়েছ আহমদ ও মিছবাহ সিদ্দিকী।


কমিটিতে মাহবুব জামান শিহাবকে সদস্যসচিব, রিফাত সারজানা ও মোহাম্মদ রায়েলকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং ইমন আহমেদ, হুসাইন আহমেদ, তারিকুল ইসলাম, ইজাজ হাসান খান, একরামুল ইসলাম, মনজুর আহমেদ ও আল আমিনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।


জয়নুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এবং শামসুল আলম রিপন, তারেক আল ওয়াসী, এডভোকেট মো. সাইফুর রহমান, রমিজ উদ্দিন শুভ, মো. খালেদ মিয়া, মো. মুহিবুর রহমান (সুন্নাহ), মো. রিমন আলী, মো. মাহবুবুর রহমান, তাওহীদ মোহাম্মদ, জুনেদ চৌধুরী, পার্থ সারথী পাল ও তফজ্জুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।


জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে তাহমিম চৌধুরীকে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. জুনেদ আহমদ, মিজানুর রহমান, সাকিবুল হাসান সাজু, মো. দেলোয়ার হোসেন, ওমর সানী, হারুনুর রশিদ, মতিউর রহমান ফয়সাল, আবু তাহের নাবিল, ইকবাল হোসাইন, মো. শাহরিয়ার, জসীম উদ্দিন, আরিফুল ইসলাম বাবুল, মো. সুন্দর আলী, নুরুল ইসলাম এ এবং বি, এম রুহুল আমিনের দায়িত্ব পেয়েছেন।


এছাড়া নবগঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন রায়হান উদ্দিন, নজরুল ইসলাম, কাউসার হোসেইন, তাজুল ইসলাম, নাসিফ সাদমান, এনামুল হক, মাহিম আহমদ, আবুল কাশেম, সৈয়দ আজিম, তারেকুল ইসলাম মাসুম, হেলাল আহমদ পাটওয়ারী, রাব্বি হোসেন অপু, মাহফুজুল ইসলাম, এস.কে দেলোয়ার, ইমন আহমদ, রিপন আহমদ, মিজানুর রহমান, সাইফ আহমদ, মাহিদুল ইসলাম সামাদ, সাকিব আল হাসান, এম.জে মুহিতুল, জসিম উদ্দীন, তারেক ইসলাম তানভীর, মোহাম্মদ জাবেদ আলী, আমিনুল ইসলাম, মাইয়ুম আহমদ, মোহাম্মদ কায়েদ, মো. তাহির ইসলাম, শিপন আহমদ, মো. তুহিন আহমদ, জুয়েল আহমদ, মো. ইকবাল হোসেন, রাব্বি আহমেদ, তামিম আহমদ, মো. জসিম উদ্দীন, সাদিক আহমদ, মাহিদ আহমদ, আনহার হোসেন, সোহান আহমদ, আলী আকবর সিদ্দীকি, মাহবুবুর রহমান চৌধুরি, আজহারুল ইসলাম চৌধুরি, মো. কামাল হোসেন, রইছ আলী, রাজা মিয়া, জহিরুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম, আবু আহমদ রাসেল, মাওলানা রাসেল আহমদ, মাওলানা সায়েম বিন হারুন, রিয়াজ আহমেদ, নাদিম মিয়া, ফয়জুর রহমান, অপু আহমেদ, ফেরদৌস আহমেদ মোস্তাকিম, রাজিম আলী, মামুন মিয়া, ইউসুফ তালুকদার, মাহমুদুল হাসান, জাহিদুল ইসলাম, মঞ্জু আহমেদ, মুহাম্মদ চিনু, আমির উদ্দিন, মো. আকিদুর রহমান, মো. আলমগীর হোসাইন, আবু হাসান, নাহিদ উসশান চৌধুরী সাকিব, সালাম আহমেদ, তারেক ইমরান, মো. আবুল, রুমেল আহমেদ, রায়হান আহমেদ, মো. জায়েদ আহমেদ, রিয়াজ আহমদ নায়েছ, মোহাম্মদ সাইফুর রহমান, মো. শাহীন আহমেদ চৌধুরী, আনোয়ার হোসাইন, বুরহান উদ্দিন দুলাল, মো. মুজতাহিদুল ইসলাম, মাওলানা সাদিক, মো. ইমন মিয়া, আব্দুল কালাম, মুহিবুর রহমান মুহিব, শাহ সালাউদ্দিন, উম্মর আলী, তায়েফ আহমদ, সাদ্দাম হোসেন, সৈয়দ মোশাররফ, নিজাম উদ্দীন, জুবায়ের আহমদ হেলাল, তারেক আহমেদ, ইমদাদুর রহমান, মুহিবুর রহমান, মিফতা আহমেদ, ফারুক বিন তুরাব, আ.ন.ম মুক্তার হোসেন, আলম চৌধুরী, আজহারুল ইসলাম চৌধুরী ও মো. মুরাদ খান।


নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান লক্ষ্য হিসেবে আগামী ছয় মাসে কুলাউড়া উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করা, দলের প্রচার ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে দলের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার কথা জানানো হয়েছে।


পাশাপাশি কুলাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কমিটি গঠনের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করবে আহ্বায়ক কমিটি। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।


কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ কুলাউড়ার সর্বস্তরের জনগণকে এনসিপির সঙ্গে থাকার এবং নবগঠিত কমিটির প্রতি আস্থা ও সহযোগিতা রাখার আহ্বান জানিয়েছেন।


তারা বলেন, তারুণ্যের শক্তি, অভিজ্ঞতা ও সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে কুলাউড়ার উন্নয়ন, জনকল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এনসিপি সার্বক্ষণিকভাবে কাজ করে যাবে। আগামী ছয় মাসে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২