| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

কুলাউড়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৬:৪৪
কুলাউড়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ
সংগৃহীত ছবি

কুলাউড়া থানা এলাকার বিভিন্ন এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও কুলাউড়া থানা পুলিশের কর্মকর্তারা।

পরিদর্শনকালে পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং কেন্দ্রগুলোর শৃঙ্খলা পর্যবেক্ষণ করা হয়। পরীক্ষা সুষ্ঠু, অবাধ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তারা।

উপজেলা প্রশাসন ও থানা পুলিশ জানিয়েছে, পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকিতে কুলাউড়া থানা এলাকার সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২