| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

ইসলামী শিক্ষা দিবসে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইসলামী শিক্ষার প্রসার, নৈতিক সমাজ বিনির্মাণ ও শহীদ আব্দুল মালেক (রহ.)-এর আত্মত্যাগের আদর্শ ধারণের আহ্বান

মো: আল হাসান, জয়পুরহাট
আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪২
ইসলামী শিক্ষা দিবসে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ছবিঃ নিউজ.জংশন

ইসলামী শিক্ষা দিবসের তাৎপর্য এবং শহীদ আব্দুল মালেক (রহ.)-এর আত্মত্যাগের স্মরণে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়পুরহাট জেলা শাখার আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য জনাব ফজলুর রহমান সাইদ।

আলোচনা সভায় বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণে ইসলামী শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে শহীদ আব্দুল মালেক (রহ.)-এর আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ন্যায়, নীতি ও আদর্শের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইসলামী শিক্ষার প্রসার, নৈতিক সমাজ বিনির্মাণ এবং শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা এবং শহীদ আব্দুল মালেক (রহ.)-এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২