| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

আত্রাইয়ে হেডফোন কানে রেললাইনে বসে থাকা যুবকের মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন , আত্রাই (নওগাঁ)
আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৩৭
আত্রাইয়ে হেডফোন কানে রেললাইনে বসে থাকা যুবকের মৃত্যু
ছবিঃ নিউজ.জংশন

 নওগাঁর আত্রাইয়ে রেললাইনে বসে হেডফোনে গান শোনার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ইলিয়াস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, সান্তাহার থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি শাহাগোলা স্টেশন এলাকা অতিক্রম করার সময় ইলিয়াস রেললাইনের স্লিপারের ওপর বসে ছিলেন। এ সময় তার দুই কানে হেডফোন লাগানো ছিল।

ওসি জানান, ট্রেনের হুইসেলের শব্দ শুনতে না পাওয়ায় ইলিয়াস রেললাইনের ওপর অবস্থান করছিলেন। এ সময় দ্রুতগতির ট্রেনটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২