দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত ১১০ দিনে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭২৯ জনে পৌঁছেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, মোট মৃত্যুর মধ্যে হামের উপসর্গে ৬৩৬ শিশু এবং নিশ্চিত হামে ৯৩ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে:
চট্টগ্রাম বিভাগে ২ জন
ঢাকা বিভাগে ১ জন
রংপুর বিভাগে ১ জন
সিলেট বিভাগে ১ জন
একই সময়ে সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে ৯৬৮ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫১ শিশু, যার মধ্যে:
ঢাকা বিভাগে: ৩০১ জন
চট্টগ্রাম বিভাগে: ১৮১ জন
বরিশাল বিভাগে: ১৩৭ জন
সিলেট বিভাগে: ৮৭ জন
এ সময় ৭৮৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে ১১০ দিনে:
মোট রোগী: ১,০৩,৯৬১ জন
হাসপাতালে ভর্তি: ৮৭,২৬২ জন
নিশ্চিত হাম শনাক্ত: ১২,৪২৫ জন
হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র: ৮৩,৫৪৩ জন