| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ।

মোহাম্মদ রবিউল ইসলাম ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ১১:১৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ।
প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ 

চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির অভিযানে চোরাচালান হয়ে আসা ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। বিজিবি’র 

মহানন্দা ব্যাটেলিয়ান সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশের বিশাল চোরাচালানী পণ্য জব্দ করেছে। 


গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট ২০২৬  সকাল ৫:০০ টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ বিওপির ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়। আটককৃত যন্ত্রাংশগুলোর স্থানীয় বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, বিজিবি’র পক্ষ হতে উক্ত যন্ত্রাংশগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান ছিল। 


উল্লেখ্য, ৫৯ বিজিবি গত ০১ আগস্ট ২০২৬ শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলায় মামুন এন্টার প্রাইজের গোডাউনের পার্শ্বে অভিযান পরিচালনা করে ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ আটক করেছিল। 


এ ব্যাপারে বিজিবি’র ৫৯-মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।




সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২