| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
জাতীয়

মৌলভীবাজারের শিক্ষার্থীসহ চুয়েটে পানিতে ডুবে দুইজনের মৃত্যু

নিউজ জংশন ডেস্ক
আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৮:২৮
মৌলভীবাজারের শিক্ষার্থীসহ চুয়েটে পানিতে ডুবে দুইজনের মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এবং কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের অর্ণব দত্ত। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষক-শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শান্ত ও অর্ণব বন্ধুদের সঙ্গে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তাঁরা তলিয়ে যান। এরপর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশনস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ডুবে যাওয়া দুজনের মধ্যে একজনকে ৮-১০ মিনিট পর উদ্ধার করা হয়। অপরজনকে ৪০-৫০ মিনিট পর উদ্ধার করা হয়েছে। প্রথমে তাঁদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত অর্ণব মৌলভীবাজার চাদনীঘাট এলাকার বাবু লাল এর একমাত্র পুত্র।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিবারকে জানানো হয়েছে। তাদের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। এরপর পুকুরটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী দেওয়া, পাড় বড় করাসহ বেশ কিছু ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২