| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
জাতীয়

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম

রহস্যময় ফেসবুক পোস্টে ঐক্যের আহ্বান, টার্গেট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মাহফুজ আলম

নিউজ জংশন ডেস্ক
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:২১
আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
মাহফুজ আলম । ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি নিজেকে ‘প্রথম বলির পাঁঠা’ বা ‘টার্গেট’ হতে পারেন বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, একে একে আরও অনেকে লক্ষ্যবস্তু হতে পারেন এবং ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

‘আমি প্রথম বলির পাঁঠা হতে পারি, কিন্তু শেষ নই’

পোস্টের শুরুতে মাহফুজ আলম লেখেন,

“আমি প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে। বৈধদের জায়গা দখল করবে ক্রীড়নকরা। এর পরিণতি আপনারা সামাল দিতে পারবেন না।”

ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে ঐক্যের আহ্বান

পরবর্তী অংশে তিনি সবাইকে সতর্ক করে লেখেন,

“শত্রুর সেবা করে কেউ বলির পাঁঠা হবেন না। বলির পাঁঠাদের শেষ পর্যন্ত উৎসর্গ করা হয়। সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন। সর্বোচ্চ ঐক্যের লক্ষ্যে কাজ করুন।”

পিটার থিয়েলের উদ্ধৃতি ও রেনে জিরারের বই পড়ার পরামর্শ

পোস্টের শেষাংশে মাহফুজ আলম Peter Thiel-এর একটি উদ্ধৃতি তুলে ধরেন। উদ্ধৃতিতে বলা হয়েছে,

“সম্ভবত প্রতিটি আধুনিক রাজাই এমন এক বলির পাঁঠা, যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পেরেছে।”

এছাড়া তিনি ফরাসি দার্শনিক René Girard-এর বই পড়ারও পরামর্শ দেন।

পোস্টের প্রেক্ষাপট নিয়ে ধোঁয়াশা

তবে পুরো পোস্টে মাহফুজ আলম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি। ঠিক কোন প্রেক্ষাপটে তিনি এসব মন্তব্য করেছেন, সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেননি। ফলে তার এই পোস্ট রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২