| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
খেলা

বিশ্বকাপে অভিষেক হতে পারে আর্জেন্টিনার সাত ফুটবলারের

স্পোর্টস ডেস্ক
আপডেট: ২৫ জুন ২০২৬, ১১:৩২
বিশ্বকাপে অভিষেক হতে পারে আর্জেন্টিনার সাত ফুটবলারের
অনুশীলনে আর্জেন্টিনার ফুটবলার। ছবি: টিওয়াইসি

আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুই ম্যাচে পাঁচ গোল করে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক লিওনেল মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া এশিয়ার দল জর্ডান।

রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় এই ম্যাচে একাধিক পরিবর্তন আনতে পারেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জর্ডানের বিপক্ষে সাত ফুটবলারের বিশ্বকাপ অভিষেক হতে পারে।

বিশ্বকাপ শুরুর আগে ইনজুরিতে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নেমে আবারও চোটে পড়েছেন এই ডিফেন্ডার। ফলে তার জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডিকে। একইভাবে ইনজুরি কাটিয়ে ফেরা লিয়ান্দ্রো মার্টিনেজকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি। তার পরিবর্তে সুযোগ পেতে পারেন মার্কোস সেনসি, যিনি এখনো চলতি বিশ্বকাপে কোনো মিনিট খেলেননি।

গোলবারের নিচে বিশ্বকাপে অভিষেক হতে পারে জেরোনিমো রুল্লির। কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও এখনো মাঠে নামার সুযোগ পাননি তিনি। প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিয়ে রুল্লিকে সুযোগ দেওয়া হতে পারে।

মিডফিল্ডে সুযোগ পেতে পারেন জিওভান্নি লো চেলসো। ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ মিস করা এই মিডফিল্ডার এবার বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম ম্যাচ খেলতে পারেন। এছাড়া এক্সিকুয়েল প্যালাসিওস ও তরুণ প্রতিভা ভ্যালেন্টিন বার্কোরও বিশ্বকাপ অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আক্রমণভাগে সুযোগ পেতে পারেন জিয়ান্নি সিমিওনে ও জোসে ম্যানুয়েল লোপেজ। একই সঙ্গে জুলিয়ান আলভারেজ আবারও শুরুর একাদশে ফিরতে পারেন। ডিফেন্সে হুয়ান ফয়েথকে সুযোগ দেওয়া হতে পারে। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফেরা নিকোলাস ত্যাগলিয়াফিকোকেও ম্যাচ খেলার সুযোগ দিতে পারেন কোচ।

নকআউট পর্বের আগে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি যাচাই করাই স্কালোনির প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। তাই জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড় ধরনের রদবদল দেখা যেতে পারে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
রুল্লি; মন্টিয়েল, ওতামেন্ডি, সেনসি, ত্যাগলিয়াফিকো; প্যালাসিওস, পারদেস, ভ্যালেন্টিন বার্কো; নিকো পাজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২