| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
বিনোদন

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

নিউজ জংশন ডেস্ক
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০২:৩২
একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা
সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন এক প্রেমিক যুগল। তবে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে যায়। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা আর ঝাঁপ না দিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে।


পরে পুলিশ ও স্থানীয় ডুবুরি দলের তৎপরতায় নদী থেকে জীবিত উদ্ধার করা হয় আনু গুপ্তা নামে ওই যুবককে।

পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুজনই আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, আগে থেকেই তারা এমন পরিকল্পনা করেছিলেন। সেতুর ওপর কিছুক্ষণ কথা বলার পর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে তার সঙ্গে থাকা তরুণী শেষ পর্যন্ত নদীতে ঝাঁপ না দিয়ে সেখানেই দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন। পরে প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখে তিনি শান্তভাবে ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে কিছুক্ষণ পর আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করেন।

প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে সুস্থ ও নিরাপদে আছেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পাশাপাশি যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র - ইন্ডিয়া টুডে


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২