বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে একাদশে একটি পরিবর্তন এনে মাঠে নামছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচের তুলনায় কেবল রাইট-ব্যাক পজিশনে পরিবর্তন এনেছেন কোচ।
গঞ্জালো মন্তিয়েলের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছেন নাহুয়েল মলিনা। বাকি ১০ জন ফুটবলার আগের ম্যাচের একাদশেই আস্থা রেখেছেন আর্জেন্টাইন কোচ।
লিওনেল মেসির নেতৃত্বে আক্রমণভাগে থাকছেন লাওতারো মার্তিনেজ ও থিয়াগো আলমাদা। মাঝমাঠে রয়েছেন রদ্রিগো দি পল, এঞ্জো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। রক্ষণভাগে মলিনার সঙ্গে থাকছেন ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও মেদিনা। গোলবারের নিচে আছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।