বিয়ে শুধু উৎসব, নতুন পোশাক বা আনন্দের আয়োজন নয়; এটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিক, আবেগিক ও ব্যক্তিগতভাবে প্রস্তুত হওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, একটি সফল দাম্পত্য গড়ে ওঠে পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ ও বোঝাপড়ার ওপর। শুধু বিয়ে করলেই জীবনের সব সমস্যা দূর হবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়।
নিজেকে যাচাই করতে নিচের ১৪টি লক্ষণের দিকে নজর দিতে পারেন।
১. নিজের যত্ন নিতে না পারা
শারীরিক ও মানসিকভাবে নিজের যত্ন নিতে না পারলে দাম্পত্য জীবনের চাপ সামলানো কঠিন হতে পারে।
২. স্বামী-স্ত্রীর দায়িত্ব সম্পর্কে ধারণা না থাকা
দাম্পত্য জীবনে উভয়েরই কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। সেগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।
৩. বিয়ের প্রকৃত উদ্দেশ্য না বোঝা
বিয়ে শুধু সামাজিক বা আইনি সম্পর্ক নয়, এটি একটি পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের ভিত্তি।
৪. অতিরিক্তভাবে সঙ্গীর ওপর নির্ভরশীল হওয়া
নিজের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস না থাকলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে।
৫. অন্যকে সম্মান করতে না পারা
পারস্পরিক সম্মান ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না।
৬. নিজের পরিচয় ও লক্ষ্য সম্পর্কে অনিশ্চিত থাকা
নিজের মূল্যবোধ ও জীবনের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।
৭. মতভেদ গঠনমূলকভাবে সমাধান করতে না পারা
রাগ, চিৎকার বা জেদ নয়, শান্তভাবে সমস্যার সমাধান করার অভ্যাস থাকা উচিত।
৮. সমস্যা এড়িয়ে চলা
সমস্যা জমিয়ে রাখলে সম্পর্কের দূরত্ব বাড়ে। সময়মতো খোলামেলা আলোচনা প্রয়োজন।
৯. নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট থাকা
বিয়ে সুখের একমাত্র উৎস নয়। আগে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট হতে শেখা গুরুত্বপূর্ণ।
১০. নৈতিক মূল্যবোধে অটল না থাকা
সঠিক-ভুলের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার না থাকলে সম্পর্কেও জটিলতা তৈরি হতে পারে।
১১. নিজের অধিকারের পক্ষে দাঁড়াতে না পারা
প্রয়োজনে নিজের মত প্রকাশ ও অধিকার রক্ষা করার সাহস থাকা দরকার।
১২. আত্মমর্যাদাবোধের অভাব
নিজেকে সম্মান না করলে অন্যের কাছ থেকেও সেই সম্মান পাওয়া কঠিন।
১৩. বাহ্যিক বিষয় দিয়ে নিজের মূল্য বিচার করা
চাকরি, অর্থ বা সৌন্দর্য নয়, ব্যক্তিত্ব ও চরিত্রই একজন মানুষের প্রকৃত পরিচয়।
১৪. ‘মানুষ কী বলবে’ এই ভয় বেশি থাকা
অন্যের মতামতের চেয়ে নিজের সততা ও বাস্তবতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
বিয়ের আগে নিজেকে মূল্যায়ন করুন
বিয়ে একটি দীর্ঘমেয়াদি পথচলা। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি, দায়িত্ববোধ ও সম্পর্ক সামলানোর সক্ষমতা সম্পর্কে সৎভাবে ভাবুন। যদি মনে হয় এসব বিষয়ে এখনও উন্নতির সুযোগ রয়েছে, তাহলে আগে নিজেকে প্রস্তুত করুন। পর্যাপ্ত মানসিক পরিপক্বতা অর্জনের পর বিয়ের সিদ্ধান্ত নেওয়াই অধিক বিচক্ষণতার পরিচয়।
তথ্যসূত্র: দ্য মুসলিম ভাইব