ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে ৭২৫ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: অফিসার (জেনারেল)
মোট পদ: ৭২৫টি
| প্রতিষ্ঠানের নাম | পদসংখ্যা |
|---|---|
| রূপালী ব্যাংক পিএলসি | ৮০ |
| বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি | ১৬ |
| বেসিক ব্যাংক | ১৩ |
| বাংলাদেশ কৃষি ব্যাংক | ৪৭১ |
| রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক | ৪৭ |
| বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন | ২২ |
| ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) | ২ |
| কর্মসংস্থান ব্যাংক | ৭২ |
| প্রবাসীকল্যাণ ব্যাংক | ২ |
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
এসএসসি/সমমান ও তদূর্ধ্ব পরীক্ষাগুলোর মধ্যে কমপক্ষে একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন ও গ্রেড
গ্রেড-১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর।
আবেদনের নিয়ম
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে হবে।
ওয়েবসাইট: https://erecruitment.bb.org.bd
আবেদন ফি
২০০ টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ সময়
২ জুলাই ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
সংক্ষেপে
পদ: অফিসার (জেনারেল)
পদসংখ্যা: ৭২৫
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
শেষ তারিখ: ২ জুলাই ২০২৬
বিস্তারিত তথ্য https://erecruitment.bb.org.bd/career/20260603_bscs_200.pdf