| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
খেলা

পেলে-মেসির রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মাইকেল ওলিসে

স্পোর্টস ডেস্ক
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৫৫
পেলে-মেসির রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মাইকেল ওলিসে
মাইকেল ওলিসে । ছবিঃ এএফপি

ফ্রান্সের উদীয়মান তারকা মাইকেল ওলিসে চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি পেলেলিওনেল মেসির রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। ইতোমধ্যে তিনি ডিয়েগো ম্যারাডোনার একটি রেকর্ড স্পর্শ করেছেন।

ফ্রান্সের কিংবদন্তি থিয়েরে অঁরি ফক্স স্পোর্টসে বলেছেন, "কিলিয়ান এমবাপ্পে যদি ফ্রান্সের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (MVP) হন, তাহলে মাইকেল ওলিসে এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় (MIP)।"

বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি অ্যাসিস্ট করেছেন ওলিসে। সর্বশেষ সুইডেনের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করে তিনি এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় রবার্ত গাদোচা (১৯৭৪), পিয়েরে লিটবারস্কি (১৯৮২), ডিয়েগো ম্যারাডোনা (১৯৮৬) এবং থমাস হাসলারের (১৯৯৪) পাঁচ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেন।

তথ্যভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা-র (১৯৬৬ সালের পরের পরিসংখ্যান) হিসাবে, এক বিশ্বকাপে সর্বোচ্চ ছয়টি অ্যাসিস্টের রেকর্ড এখনো ব্রাজিল কিংবদন্তি পেলের, যা তিনি ১৯৭০ বিশ্বকাপে গড়েছিলেন। শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে একটি অ্যাসিস্ট করলেই পেলের রেকর্ড স্পর্শ করবেন ওলিসে, আর দুটি অ্যাসিস্ট করলে গড়বেন নতুন ইতিহাস।

শুধু বিশ্বকাপ নয়, মৌসুমজুড়েও রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন এই ফরাসি উইঙ্গার। বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স জাতীয় দলের হয়ে চলতি মৌসুমে তার মোট অ্যাসিস্ট ৩২টি। এক মৌসুমে দেশ ও ক্লাব মিলিয়ে সর্বোচ্চ ৩৪টি অ্যাসিস্টের যৌথ রেকর্ড রয়েছে লিওনেল মেসি (২০১১-১২) ও হুয়ান মাতার (২০১২-১৩)।

অর্থাৎ, আরও দুটি অ্যাসিস্ট করলে মেসি ও মাতার রেকর্ডে ভাগ বসাবেন ওলিসে। আর তিনটি অ্যাসিস্ট করতে পারলে তিনি গড়বেন নতুন রেকর্ড।

বর্তমান ফর্ম বিবেচনায়, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে পেলে ও মেসির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে মাইকেল ওলিসের সামনে।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২